আর ফুটবল খেলবে না বিজেএমসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৩ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬

গত মৌসুমের বিজেএমসি ফুটবল দল ১৯৮২ সালে দ্বিতীয় বিভাগ লিগ থেকে অবনমনের পর অনেকদিন ফুটবল থেকে দূরে ছিল বিজেএমসি। ২০১২ সালে ফিরলেও তেমন ভালো করতে পারেনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর আর ফুটবলের সঙ্গে সম্পর্ক রাখছে না তারা আগামী ২৮ মার্চ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। দ্বিতীয় স্তরের পেশাদার লিগটির দলবদল চলছে এখন। কিন্তু বিজেএমসি তাতে অংশ নিচ্ছে না।

বিজেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর ফুটবলে অংশ নেবে না। তাদের অস্থায়ী ভিত্তিতে থাকা প্রায় ২৫০ জন খেলোয়াড় বাদ পড়েছেন। অর্থ সংকটের কারণে এমন সিদ্ধান্ত।

বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একটা ফুটবল ক্লাব চালাতে ৫ থেকে ৬ কোটি টাকার প্রয়োজন। গত মৌসুমের ফুটবলারদের টাকা দেওয়া হয়নি এখনও। আমাদের বছরে দেড় হাজার কোটি টাকা ভর্তুকি থাকে। এই টাকার জোগান কীভাবে আসবে তা নিয়ে চিন্তায় থাকতে হয়। শ্রমিকদের বেতন দিতে যেখানে সমস্যা, সেখানে ফুটবল দল কীভাবে চালাবো? শুধু ফুটবল নয়, আমাদের ১৮০০ জনের মতো অস্থায়ী শ্রমিক বাদ পড়েছেন। এর মধ্যে ক্রীড়াবিদরাও আছেন।’

বিজেএমসির চেয়ারম্যান অবশ্য ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে আশাবাদী, ‘বিজেএমসির ভবিষ্যত করণীয় নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটি বিজেএমসি কীভাবে চলবে তা নিয়ে সুপারিশ করবে। ভবিষ্যতে অন্য খেলার দল গড়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বল্প খরচে দল গড়া নিয়ে পর্যালোচনা হচ্ছে। সেক্ষেত্রে ৮০/৯০ জন ক্রীড়াবিদকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হতে পারে। দেখা যাক কী হয়!’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান