সেই তিন ফুটবলার কলম্বো গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ২০:২৫আপডেট : ১৪ মার্চ ২০২০, ২০:২৭

মালদ্বীপ টিসি স্পোর্টস সতীর্থরা যখন কলম্বোতে, তখন তারা তিন ফুটবলার ঢাকায় কিছু সময় কাটিয়েছেন উদ্বেগের মধ্যে। করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কার ভিসা না পাওয়ায় মালদ্বীপের টিসি স্পোর্টসের তিন বিদেশি খেলোয়াড়কে ঢাকায় থেকে যেতে হয়েছিল। আশার কথা হলো, শনিবার দুপুরে তারা তিনজন কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

এএফসি কাপে বুধবার মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দরে গেলেও মালদ্বীপের দলটির সবাই বিমানে চাপতে পারেননি। দলের তিন বিদেশি খেলোয়াড় ঢাকায় আটকা পড়েছিলেন। এদের দুজন মিসরীয় ও একজন পাকিস্তানি। বসুন্ধরা কিংসের ম্যানেজার আহমেদ শায়েক আজ বলেছেন, ‘তিন বিদেশি খেলোয়াড় শনিবার দুপুরে ঢাকা ছেড়েছেন। তারা সবাই কলম্বোতে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম