চ্যাম্পিয়নস লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ২৩:০৮আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২৩:০৯

চ্যাম্পিয়নস লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল আগেই। এবার নকআউট পর্বে বাকি থাকা রাউন্ডগুলোও স্থগিত হয়ে গেল। আজ (বুধবার) চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইউরোপা লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।

করোনাভাইরাসের কারণে বেলারুশ বাদে ইউরোপের সব ঘরোয়া লিগ বন্ধ। কবে শুরু হবে সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে মৌসুম বাঁচিয়ে রাখতে উয়েফা সব প্রতিযোগিতা পিছিয়ে নিয়েছে ৫৫ সদস্য দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে। দুই সপ্তাহ আছে ভিডিও কনফারেন্সে তারা ইউরো এক বছর পিছিয়ে দিয়ে চলতি মৌসুম শেষ করার সময় নির্ধারণ করে ৩০ জুন।





করোনার কারণে এই সময়ের মধ্যেও যদি লিগ শেষ করা না যায়, সেজন্য আরও কিছু সময় রেখে দিচ্ছে উয়েফা। তাদের মূল লক্ষ্য ২০১৯-২০ মৌসুম টিকিয়ে রাখার। সেজন্য জুনের ইউরো বাছাইয়ের প্লে-অফ ও সব আন্তর্জাতিক প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। যাতে ফাঁকা স্টেডিয়ামে খেলেও যদি ঘরোয়া মৌসুমের বাকি রাউন্ড শেষ করা যায়।
চ্যাম্পিয়নস লিগও বন্ধ রাখা হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই শেষ ষোলোতে এসে আটকে গেছে। করোনার কারণে স্থগিত হওয়ার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ, প্যারিস সেন্ত জার্মেই, আরবি লাইপজিক ও আতালান্তা। দ্বিতীয় লেগ খেলার অপেক্ষায় আছে বার্সেলোনা-নাপোলি, ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিওঁ ও বায়ার্ন মিউনিখ-চেলসি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান