করোনাভাইরাস: এখন ৩৫০ জনকে খাবার দিচ্ছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৭:৪১আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৭:৪৫

রোজাতেও খাবার দিচ্ছে বাফুফে করোনাভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। এই অসহায় মানুষদের পাশে শুরু থেকেই আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিদিন ৩০০ মানুষকে একবেলা খাবার দিয়ে আসছিল তারা। রোজার মাসেও সেটি চালু রেখেছে বাফুফে। তবে সংখ্যাটা আগের চেয়ে বেড়েছে।

ইফতারির আগে ৩৫০ জনের হাতে খাবার দেওয়া হচ্ছে। বাফুফে ভবন থেকেই এই খাবার বিতরণ চলছে। করোনাকালে এমন উদ্যোগ চলতেই থাকবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি বলেছেন, ‘আমরা রোজার মাসে আরও বেশি লোকজনের হাতে খাবার তুলে দিচ্ছি। করোনার সময়ে কেউ যেন শূন্য হাতে না যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যতদিন এই সমস্যা থাকবে ততদিন অসহায়দের মাঝে একবেলা খাবার দেওয়া হবে।’

শুধু বাফুফে নয়, বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটির কর্মকর্তারাও নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় খাবার দিয়ে আসছেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান