উড়ন্ত জয়ে সিটির ফেরা, হারের দায় নিচ্ছেন লুইজ

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২০, ১২:১২আপডেট : ১৮ জুন ২০২০, ১২:১৭

রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ছবি: ম্যান সিটি টুইটার শিরোপা স্বপ্ন শেষই হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। তবে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ব্যর্থতার যে গল্প চলছিল তাদের, সেটা কাটিয়ে উঠে নতুন রূপে হাজির হওয়ার সুযোগ ঠিকই করে দিয়েছে করোনাভাইরাস। করোনা পরবর্তী প্রিমিয়ার লিগ গতকালই (বুধবার) শুরু হয়েছে। আর শুরুর দিনেই মাঠে নেমে নিজেদের শক্তি দেখালো পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে ফিরেছে তারা ‘অ্যাকশনে’।

ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই প্রথমবার গার্দিওলার মুখোমুখি হয়েছিলেন মিকেল আর্তেতা। আর্সেনালের প্রধান কোচ হওয়ার আগে সিটিতে গার্দিওলার সহকারীর দায়িত্ব সামলেছেন তিনি। করোনা যুদ্ধে জয়ী হলেও এই স্প্যানিশ কোচ মাঠের লড়াইয়ে হার মানলেন। দাভিদ লুইজের শিশুসুলভ ভুলে হার নিয়ে ফিরেছে গানাররা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ই ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্সেনালের। এজন্য হারের দায়ের পুরোটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন লুইজ।

করোনার কারণে মার্চে বন্ধ হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ। গতকাল দর্শকশূন্য মাঠে জমজমাট প্রতিযোগিতাটি ফিরেছে। আর এই ফেরাটা জয়ে রাঙিয়েছে ম্যান সিটি। লুইজের ভুলে প্রথমার্ধের যোগ করা সময়ে লিড পায় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে বল চলে যায় রাহিম স্টার্লিংয়েল কাছে। ডান পায়ের জোরালো শটে ইংলিশ ফরোয়ার্ড পান ২০২০ সালের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে লুইজের ভুলটা আরও মারাত্মক। রিয়াদ মাহরেজকে আটকাতে গিয়ে বক্সের ভেতর করে বসেন ফাউল। নিজে তো সরাসরি লাল কার্ড দেখলেনই, সঙ্গে সিটিকে ‘উপহার’ দিলেন পেনাল্টি। ৫১ মিনিটে স্পট কিক থেকে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কেভিন ডি ব্রুইনা। এরপর ১১ মিনিটের ইনজুরি টাইমের শুরুতেই ফিল ফডেন জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আগের দ্বিতীয় স্থানেই গার্দিওলার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা আর্সেনালের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন আরও ফিকে হয়ে গেল।

ম্যান সিটির কাছে হারে নিশ্চিতভাবে কাঠগড়ায় উঠবেন লুইজ। তার বাজে ডিফেন্ডিংয়ে প্রথম দুটো গোল হজম করতে হয়েছে আর্সেনালের। লুইজ দায় স্বীকারও করে নিয়েছেন, ‘এটা দলের ব্যর্থতা নয়, এটা আমার ভুল। কোচ-খেলোয়াড় সবাই দারুণ ছিল, ভুলটা হয়েছে আমার।’  

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান