নতুন ভূমিকায় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ১৫:৪২আপডেট : ১৯ জুন ২০২০, ১৫:৪২

বাফুফের হেড অব উইমেন্স হিসেবে যোগ দিয়েছেন সুইনু প্রু একসময় জাতীয় নারী ‍ফুটবল দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন সুইনু প্রু। মাঝমাঠে দাপটের সঙ্গে খেলা এই ফুটবলার নেতৃত্বও দিয়েছেন দলকে। মাঝে পারিবারিক কারণে ফুটবল থেকে দূরে সরে গেলেও আবার ফিরে এসেছেন তিনি। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব উইমেন্স হিসেবে যোগ দিয়েছেন এই পাহাড়ী-কন্যা।

২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত ফুটবল জার্নিতে বয়সভিত্তিক দলসহ জাতীয় দলে খেলেছেন সুইনু। ঢাকার এসএ গেমস ফুটবলে বাংলাদেশের ব্রোঞ্জ জয়ী দলের সদস্য ছিলেন সাবেক এই মিডফিল্ডার। তার বোন মাইনু প্রু মারমাও যুক্ত ছিলেন ফুটবলে। খেলোয়াড়ি জীবনের পাশপাশি এএফসি ‘বি’ কোচিং লাইসেন্স করা আছে তার।

এবার বাফুফেতে নতুন চ্যালেঞ্জের সামনে সুইনু। গত এপ্রিল থেকে শুরু হয়েছে তার নতুন মিশন। মেয়েদের ফুটবল দেখভাল করবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাঙামাটির কাউখালি থেকে উঠে আসা জাতীয় দলের সাবেক এই ফুটবলার। বাংলা টিবিউনকে তিনি বলেছেন, ‘ফুটবলই আমার সবকিছু। আমি দীর্ঘদিন জাতীয় দলে খেলেছি। এখন সুযোগ হয়েছে আমার উত্তরসূরিদের জন্য কিছু করার। আমি আমার অভিজ্ঞতা দিয়ে মেয়েদের জন্য কাজ করে যাব।’

হেড অব উইমেন্স হিসেবে সুইনু মেয়েদের সব বিভাগের খেলোয়াড়দের দেখভাল করবেন। অনেকটা কো-অর্ডিনেটরের ভূমিকায় থাকবেন। কার কী সমস্যা, এছাড়া সারাদেশে কোথায় কোথায় মেয়েরা ভালো করছে- সেই ডাটাও সংগ্রহ করবেন।

বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছেন, ‘মাঠ ও মাঠের বাইরে মেয়েদের ফুটবলে সুইনু কাজ করবে। তার অভিজ্ঞতা কাজে লাগাবে। এজন্যই তাকে নেওয়া হয়েছে।’

আর জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনের প্রত্যাশা, ‘সুইনু যদি ওর অভিজ্ঞতা কাজে লাগাতে পারে তাহলে ভালো হবে। আশা করছি সে ফুটবলের উন্নয়নে ভালো করতে পারবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের