বাংলাদেশের খেলা এখন অনেক গোছানো: মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ২১:৫৮আপডেট : ২৪ জুন ২০২০, ২২:০২

মিডফিল্ডার মামুনুল ইসলাম জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা ফুটবলারদের জন্য নতুন কিছু নয়। টানা চারটি সাফ ফুটবলে ব্যর্থতা ও এসএ গেমসে কাঙ্ক্ষিত ফল না পাওয়া ফুটবলের গ্রাফকে নিয়ে গেছে তলানিতে। যদিও সাম্প্রতিক সময়ে ফুটবলারদের বড় সাফল্য না থাকলেও দল যে বেশ গোছানো, কিছু কিছু ক্ষেত্রে ভালো করছে, তা অস্বীকার করার সুযোগ নেই। জাতীয় দলের মিডফিল্ডার মামুনুল ইসলামের মতে, কিছু সাফল্যও আছে বাংলাদেশের।

মামুনুল দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন। দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘বাংলাদেশের খেলা এখন অনেক গোছানো। জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোর মধ্যে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই, সেখানে কাতারের সঙ্গে আমরা জিতেছি। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিটি ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স, ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র‑ পেশাদারিত্ব ও উন্নতিরই দৃষ্টান্ত।’

সামনে বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের চারটি ম্যাচ রয়েছে। সামনের ম্যাচগুলোতে সবার সমর্থন চান এই মিডফিল্ডার, ‘ইতিবাচকভাবে সমর্থন করুন যেন খেলোয়াড়েরা অনুপ্রেরণা পায়। এজন্য আসছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বসহ আগামী দিনের ম্যাচগুলো মাঠে এসে দেখুন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান