রিভার প্লেট সমর্থকদের তোপের মুখে মেসি!

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৫, ১৯:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৯:৪২

messi clash জাপানের ইয়োকাহামায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সার সঙ্গে হেরে গিয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। রিভার প্লেটের বিপক্ষে গোলের সূচনা করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচ শেষে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করার সময় টোকিওর নারিতা এয়ারপোর্টে অপেক্ষা করছিল টিম বার্সেলোনা। এ সময় মেসি ও তার ক্লাব সতীর্থরা রিভার প্লেট সমর্থকদের সঙ্গে ছবি তুলছিলেন।

কয়েকজন রিভার প্লেট সমর্থক লিওনেল মেসির ওপর চড়াও হন। তারা মেসিকে লক্ষ্য করে থুথু নিক্ষেপ করেন এবং অপমানসূচক কথা বলেন।

সে সময় মেসিকে সহায়তা করতে এগিয়ে আসেন তার বার্সা ও আর্জেন্টাইন সতীর্থ মাসচেরানো। মেসিকে সহায়তা করতে এগিয়ে আসেন সুয়ারেজও। রিভার প্লেটের ডিরেক্টরও পাশেই দাঁড়িয়ে ছিলেন। পরিস্থিতি ঘোলাটে বুঝতে পেরে তিনি সেই উত্তেজিত সমর্থককে সেখান থেকে বের করে দেন। এ সময় সুয়ারেজও উত্তেজিত সেই সমর্থককে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।

পরিস্থিতি শান্ত হলে মেসি আবারও রিভার প্লেটের সমর্থকদের সঙ্গে হাসি মুখে ছবি তোলা শুরু করেন।

messi with fans

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান