সবচেয়ে বেশি বেতনে বসুন্ধরা কিংসে ব্রাজিলের রবিনহো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৬:৩৭আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৬:৪৮

বসুন্ধরা কিংসে ব্রাজিলের রবিনহো কোস্টারিকার দানিয়েল কলিনদ্রেস বিদায় নিয়েছেন বসুন্ধরা কিংস থেকে। এএফসি কাপের কঠিন প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখে তার জায়গায় উঁচু মানের খেলোয়াড় আনার পরিকল্পনা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটির। এনেছেও তারা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে দলে ভিড়িয়েছে রবসন আজেভেদো দা সিলভাকে। যিনি আসলে রবিনহো নামেই পরিচিত।

২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বসুন্ধরা কিংস। আগামী বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন তিনি।

রবিনহোর পেছনে সবচেয়ে বেশি খরচ করতে যাচ্ছে বসুন্ধরা কিংস। ‍তিনি হচ্ছেন বসুন্ধরা কিংসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। যদিও রবিনহোর বেতন কত হতে যাচ্ছে, সেই অঙ্কটা বলতে চায়নি ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে বসুন্ধরায় কলিনদ্রেসের মাসিক বেতন ছিল প্রায় ১৪ লাখ টাকা। আর এখন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস পাচ্ছেন প্রায় ১৭ লাখ টাকা। তবে এদের চেয়ে নতুন চুক্তি করা রবিনহোর বেতন যে বেশি হচ্ছে, সেটা নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা রবিনহোকে এএফসি কাপ ও ঘরোয়া ফুটবলের জন্য দলভুক্ত করেছি। আশা করছি কলিনদ্রেসের বিকল্প হিসেবে সে ভালো করবে। আগামী বছরের জুলাই পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। রবিনহোর পারিশ্রমিকও অন্যদের চেয়ে একটু বেশি। তবে অঙ্কটা এখনই বলতে চাই না।’

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে ২০১৭ সালে যোগ দিলেও রবিনহো ধারেই বিভিন্ন ক্লাবে খেলে যাচ্ছেন। সবশেষ তাদের দেশের ক্লাব আগুয়া সান্তার হয়ে ৮ ম্যাচ খেলে করেছেন ২ গোল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী