সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে আট বছরের নিষিদ্ধ হয়েছেন আগেই। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিফা এবার তাদের সাবেক প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছে প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট বাসস্থান ২৬ ফেব্রুয়ারির মধ্যে ছেড়ে দিতে হবে ব্ল্যাটারকে। ইতিমধ্যে ব্ল্যাটার ফিফার মোবাইল ফোন আর ইমেল অ্যাড্রেস হারিয়েছেন। তবে সুইস আইন অনুযায়ী ব্লাটার বেতন পাবেন।
অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে সেপ ব্ল্যাটার ও উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির ওপর ৮ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ইথিকস কমিটি। তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ, নয় বছর আগে ব্ল্যাটার ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দিয়েছিলেন। দুজনই অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।
ফিফা ইথিকস কমিটির আট বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন ব্ল্যাটার ও প্লাতিনি।
/এমআর/








