সাফে শ্রীলঙ্কার শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ২০:৫৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:১৮

সাফ সুজুকি কাপ সাফ সুজুকি কাপে নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী খেলায় জয় পেয়েছে শ্রীলঙ্কা। খেলার শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে মোহাম্মদ রিফনাসের গোলে জয় পায় লঙ্কানরা।
বুধবার ত্রিবান্দাম গ্রীণফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি ছিল দর্শকশূন্য। নেপাল আধিপত্য বিস্তার করে খেললেও গোল করতে পারেনি। উল্টোদিকে শেষ দিকে গোল করে ৩ পয়েন্ট আদায় করে নেয় শ্রীলঙ্কা।
যদিও গোলের প্রথম সুযোগটি তৈরি করেছিল নেপালই। খেলার ১৪ মিনিটে বিমল ভারতি মাগারের ক্রসে জোরালো হেড করেছিলেন মিডফিল্ডার রোহিত চাদ। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা চমৎকারভাবে বাঁচান দলকে; বাম দিকে ঝাঁপিয়ে পড়ে পাঞ্চ করেন তিনি। ফলে কর্নার পায় নেপাল।
৩১ মিনিটে মিডফিল্ডার অঞ্জন বিসতার দূরপাল্লার শট ক্রসপিসের ওপর দিয়ে চলে যায়। ৩৭ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ সৃষ্টি করেছিল শ্রীলঙ্কা। কিন্তু মো. রিফনাস নেপালী গোলমুখে বল নিয়ে গেলেও দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে ভুগতে বলের নিয়ন্ত্রণ হারায় শ্রীলঙ্কান মিডফিল্ডারটি।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল নেপাল। ৬০ শতাংশ নিয়ন্ত্রণ ছিল তাদের। তবে ফিনিশিংয়ের অভাবে তারা গোল পায়নি। ৪১ মিনিটে আবার গোল করার সুযোগ পেয়েছিলেন অঞ্জন বিসতা। বক্সের কোনা থেকে জোরালো গ্রাউন্ডারটি অবশ্য সরাসরি চলে যায় সুজন পেরেরার হাতে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক। লরার জার্সি পড়ে খেলতে নামা নেপালকে মাঠে দেখা যায় নীল জার্সি পড়ে খেলতে। শ্রীলঙ্কার মেরুন জার্সিও সঙ্গে সাংঘর্ষিক হওয়াতে রেফারিরা নেপালের জার্সি বদলে দেন।  খেলা শুরুর সঙ্গে সঙ্গেই অধিনায়ক অনীল গুরুঙের ক্রস এসে পড়েছিল শ্রীলঙ্কা গোলমুখে। বিমল ভারতি মাগার লাফিয়েও উঠেছিলেন, বল আর মাথার সংযোগ হয়নি; বিমল সামান্যের জন্য সাইড পোস্টে আঘাত করা থেকে বাঁচেন।

নেপাল হেডে তাদের দুর্বলতা আবারও প্রকাশ করে ৫৭ মিনিটে, হেমন্ত গুরুঙের ফ্রি কিকে হাওয়ায় ভাসানো বল ফাঁকা জায়গায় পেয়েছিলেন রোহিত চাদ, কিন্তু দুর্বল হেডটি হয় লক্ষ্যভ্রষ্ট। ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় জগজিৎ শ্রেষ্ঠার জোরালো বাম পায়ের শট ক্রসপিসের সামান্য উঁচু দিয়ে যায়।
শেষ পর্যন্ত রিফনাসের গোলই গড়ে দেয় ব্যবধান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম