মাত্র ৫ মিনিটে সংবাদ সম্মেলন শেষ করলেন ফন গাল!

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:৪৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:১৪

মাত্র ৫ মিনিটে সংবাদ সম্মেলন শেষ করলেন ফন গাল! শনিবার প্রিমিয়ার লিগে স্টোক সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ লক্ষ্যেই বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যানইউ কোচ লুই ফন গাল। সেখানে উপস্থিত হলেও গণমাধ্যমের প্রশ্ন বাণে টিকতে না পেরে মাত্র ৫ মিনিটেই সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে গেছেন তিনি।
বলতে গেলে চাপেই আছেন ম্যানইউ কোচ। গত ৬ ম্যাচে জয়ের দেখা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে শীর্ষ চারেও থাকতে পারেনি তার দল। এ অবস্থায় তাকে নিজের চাকরি বাঁচাতে মাত্র দুই ম্যাচের সময়সীমা বেঁধে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এমন অবস্থায় এ সম্পর্কিত প্রশ্নই ঘুরে ফিরে আসে সংবাদ সম্মেলনে। কিন্তু সেই ধরনের প্রশ্নের উত্তর না দিয়ে সবাইকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বের হয়ে যান তিনি।
তবে এর আগে কিছু গুঞ্জনের উত্তরও দিয়ে যান ফনগাল। বলেন, ‘আমি তো মনে করেছি আমি এরই মধ্যে বরখাস্ত হয়ে গেছি। আর আমার বিকল্প কোচ হিসেবে এখানে একজন চলেও এসেছেন।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান