‘বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকতেই হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬

বাফুফে সহ-সভাপতি প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ৩ অক্টোবর। নির্বাচন সামনে রেখে ‘সম্মিলিত পরিষদ’ থেকে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলে অন্যদের সঙ্গে (চার পদে ৮ প্রার্থী) লড়াই করবেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। সহ-সভাপতি পদে এই সংগঠকের জেতার আশা। নির্বাচিত হলে ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা তার।

আজ (মঙ্গলবার) নিজের ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আতাউর বলেছেন, ‘ফুটবল উন্নয়নে অন্যতম অন্তরায় আর্থিক সঙ্কট। সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল থেকে বিজয়ী হতে পারলে ব্যক্তি উদ্যোগে আর্থিক সঙ্কট দূর করতে কাজ করবো। এছাড়া জেলা-বিভাগ ও ক্লাবগুলোর দল গঠনে অনেক টাকার প্রয়োজন হয়। স্পন্সর আনার মাধ্যমে তাদের সহায়তা করতে চাই।’

বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন তার চোখে, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকতেই হবে। না থাকলে তো এগোনো যাবে না। খেলোয়াড় থেকে শুরু করে অবকাঠামো উন্নয়নে এখন থেকেই সেই লক্ষ্যে কাজ করতে হবে। তবে কবে নাগাদ খেলতে পারবো তা নির্দিষ্ট করে বলা যাবে না। তবে আমরা কাজ করতে চাই।’

বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণে কাজ করার কথা শোনালেন তমা গ্রুপের চেয়ারম্যান, ‘দেশে একটি কমপ্লায়েন্স স্টেডিয়াম নেই। আমাদের ইশতেহারে আছে, বিজয়ী হলে একটি কমপ্লায়েন্স স্টেডিয়াম নির্মাণে কাজ করবো। আমি ক্রীড়াপাগল মানুষ। ফুটবল উন্নয়নে সবসময় চেষ্টা করেছি। আমি মনে করি, আমার আরও কাজ করার সুযোগ রয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের