চাইলে ৪০ বছর পর্যন্ত খেলতে পারবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

পর্তুগাল কোচ সান্তোসের সঙ্গে রোনালদো বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৫ পেরিয়ে গেলেও পারফরম্যান্সে তার ছাপ এতটুকু নেই। ক্লাব কিংবা জাতীয় দলের জার্সিতে করে যাচ্ছেন গোলের পর গোল, পরছেন ‍রেকর্ডের মালা। দুর্দান্ত রোনালদোকে দেখে পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসের মনে হচ্ছে, চাইলে ৪০ বছর পর্যন্ত খেলতে পারবেন জুভেন্টাস উইঙ্গার।

পর্তুগিজ অধিনায়ক জাতীয় দলের হয়ে করেছেন গোলের সেঞ্চুরি। ১০১ গোল নিয়ে তাকিয়ে আছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসনের দিকে। একই সঙ্গে চলছে ক্লাব ফুটবলের দাপুটে পারফরম্যান্স। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর পর থেকে ছুটছেন আপনগতিতে। ইতালিয়ান ক্লাবটির সাফল্যযাত্রায় দ্যুতি ছড়িয়ে চলেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার।

তুরিনের ক্লাবে কাটানো দুই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৯১ ম্যাচে করেছেন ৬৮ গোল। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসা রোনালদো তার গোলসংখ্যা ১৩০-এ নেওয়ার পথে জুভেন্টাসের ‍জার্সিতে করেছেন ১০ গোল।

৩৫ বছর বয়সেও নিজেকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে মোটেও অবাক নন পর্তুগাল কোচ সান্তোস। তার বিশ্বাস, আরও পাঁচ বছর অবলীলায় খেলে যেতে পারবেন সাবেক রিয়াল তারকা। তবে পারফরম্যান্সের লেভেল নামিয়ে যে রোনালদো ফুটবলে থাকবেন না, সেটাও জানা পর্তুগিজ কোচের।

এক সংবাদমাধ্যমকে সান্তোস বলেছেন, ‘ক্রিস্তিয়ানো ৪০ বছর পর্যন্ত খেলতে পারবে। তবে সে জানে না, এটা হবে কিনা। একটা সময় গিয়ে হয়তো তার মনে হবে সে আর আগের জায়গায় নেই।’

সে রকম হলে রোনালদো নিজেই সরে দাঁড়াবেন বলে মনে করেন পর্তুগাল জাতীয় দলের কোচ, ‘নিজের খেলার মান নেমে যাওয়ার পরও খেলবে, এমন খেলোয়াড় সে নয়। যখন সে মনে করবে সে আর রোনাদো নেই, তখন আর খেলবে না।’

নতুন মৌসুমটাও পুরোনো ছন্দে শুরু করেছেন রোনালদো। ২০২০-২১ সিরি ‘আ’ মৌসুমে এরই মধ্যে জাল খুঁজে পেয়েছেন তিনবার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম