একই দিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২০, ১৫:১১আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৫:১৬

একই দিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি-সুয়ারেজ কাতার বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই গোলের নতুন এক রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজও একই রেকর্ড স্পর্শ করেছেন ঠিক তার আগের ম্যাচে মাঠে নেমে। লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে বসার কাজটি একই দিনে করেছেন দুই তারকা। যে রেকর্ডটা এতদিন এককভাবে দখলে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতামূলক ম্যাচ, অর্থাৎ কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ের গোলের হিসাবে এখন তিন তারকা সমান। তিনজনের গোলসংখ্যা এখন ৩৯। শুক্রবার ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকারের রেকর্ডে প্রথমে ভাগ বসান সুয়ারেজ। চিলির বিপক্ষে উরুগুয়ের বিতর্কিত ২-১ গোলের জয়ের পথে প্রথমার্ধে পেনাল্টি থেকে জাল খুঁজে পেয়েছিলেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। আলবিসেলেস্তেদের কষ্টার্জিত ১-০ গোলের জয়ের পথে নায়ক মেসিই। প্রথমার্ধে সুয়ারেজের মতো তিনিও লক্ষ্যভেদ করেন পেনাল্টি থেকে। আর ওই গোলটাই তাকে বসিয়েছে সুয়ারেজ ও রোনালদোর পাশে। মোট গোলসংখ্যায় কিন্তু আর্জেন্টিনা অধিনায়ক এগিয়ে রোনালদো ও সুয়ারেজ থেকে। মেসি আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৭১ গোল।

ইকুয়েডরের বিপক্ষে খুব ভুগতে হয়েছে মেসিকে। গোটা ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষের ডি বক্সে বলে পা ছোঁয়াতে পেরেছেন তিনি। আর সেটাও হয়েছে ১৩তম মিনিটে পেনাল্টি কিকের সৌজন্যে! অবশ্য ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড দুটো ভালো সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু লাউতারো মার্তিনেজ সেগুলো কাজে লাগাতে পারেননি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম