মেসিকে প্রাপ্য সম্মানই দেবেন জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ২২:০৪আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:০৪

মেসিকে প্রাপ্য সম্মানই দেবেন জুভেন্টাস কোচ কয়েকদিন আগেই আন্দ্রে পিরলো এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি কল্পনাও করেননি ক্রিস্টিয়ানো রোনালদোকে কখনও কোচিং করাবেন। তবে লিওনেল মেসিকে আটকানোর কৌশল যে তাকে সাজাতে হবে, সেটা জুভেন্টাস কোচের দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই জেনে গিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের ড্র ভাগ্য বার্সেলোনাকে একই গ্রুপে ফেলার পর থেকে রপ্ত করা কৌশল মাঠে কতটা প্রয়োগ করতে পারেন, জানা যাবে আজ (বুধবার) রাতেই। তবে তার আগে পিরলো জানিয়ে রাখলেন, মেসিকে প্রাপ্য সম্মানটাই দেবেন তিনি।

ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দেবে তুরিনের ক্লাবটি। এই ম্যাচ দিয়ে আবারও মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। কিন্তু পর্তুগিজ যুবরাজ আবারও করোনা পজিটিভ হওয়ায় তাদের দ্বৈরথ দেখার সুযোগ আপাতত হচ্ছে না। একে রোনালদো নেই, এর ওপর প্রতিপক্ষে রয়েছেন মেসি, জুভেন্টাসের কোচের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় পরীক্ষার সামনে পিরলো।

মেসির বিপক্ষে খেলেছেন পিরলো, তবে কোচ হিসেবে প্রথমবার আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিপক্ষ ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন সাবেক এই মিডফিল্ডার। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে সামলাতে কী ভাবছেন পিরলো? স্পষ্ট করে কিছু না বললেও ৪১ বছর বয়সী কোচ জানিয়ে রাখলেন, ‘গত ১৫ বছর মেসি ও রোনালদো দুর্দান্ত সব কাজ করেছে। এই প্রথম আমি কোচ হিসেবে মেসিকে সামলাতে যাচ্ছি। মেসিকে তার প্রাপ্য সম্মানটা আমি দেবো।’

রোনালদো ছাড়াও পিরলো বার্সেলোনার বিপক্ষে পাচ্ছেন না জর্জিও কিয়েল্লিনি ও মাথিয়াস ডি লিটকে। সাবেক ইতালিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘বার্সেলোনা ম্যাচ থেকে নিশ্চিতভাবেই বাইরে থাকবে কিয়েল্লিনি ও ডি লিট। যদিও আমরা (লিওনার্দো) বনুচ্চির অবস্থা নিয়ে আশাবাদী।’ সঙ্গে যোগ করেছেন, ‘দিবালা কিছুটা ক্লান্ত। তবে ভালো আছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী