ফ্রান্স দলে এমবাপ্পে আছেন, নেই ডেম্বেলে

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ১১:৪৭আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:৫১

ফ্রান্স দলে এমবাপ্পে আছেন, নেই ডেম্বেলে গত সপ্তাহান্তে ফরাসি লিগ ওয়ানে নঁতের বিপক্ষে চোট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট তাকে খেলতে দেয়নি আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি। প্যারিস সেন্ত জার্মেইয়ের সামনের ম্যাচেও শঙ্কা রয়েছে এই ফরোয়ার্ডকে নিয়ে। অথচ তাকে নিয়েই ফ্রান্স দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম। চোটশঙ্কা থাকার পরও এমবাপ্পে দলে, অথচ চোট কাটিয়ে বার্সেলোনার জার্সিতে দারুণ পারফরম্যান্স দেখিয়েও সুযোগ হয়নি উসমান ডেম্বেলের!

এ মাসের আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী বুধবার (১১ নভেম্বর) প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হওয়ার তিন দিন পর উয়েফা নেশনস লিগে পর্তুগালের মাঠে আতিথ্য নেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১৭ নভেম্বর সুইডেনের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ফরাসিরা।

এই তিন ম্যাচের জন্য ঘোষিত দলে রয়েছেন চোটআক্রান্ত এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে পিএসজির ২-১ গোলে হারের ম্যাচে দর্শক হয়ে ছিলেন এই ফরোয়ার্ড। ফরাসি মিডিয়ার খবর, শনিবার রেনের বিপক্ষে লিগ ম্যাচটিও তিনি মিস করতে পারেন। এরপরও তাকে নিয়েই দল ঘোষণা করেছেন দেশম।

২৬ জনের স্কোয়াডে এমবাপ্পে কেন আছেন, তার ব্যাখ্যায় ফরাসি কোচ বলেছেন, ‘আজ এখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করে বলতে পারবো না সে (এমবাপ্পে) খেলতে পারবে না। আজ যেহেতু তাকে আমি দলে রেখেছি, এটার কারণ হলো সে শনিবার পর্তুগালের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে। সবকিছু ঠিকঠাক চলছে আমরা তাকে পাবো।’

এদিকে চোট কাটিয়ে ফিরলেও সুযোগ হয়নি ডেম্বেলের। হ্যামস্ট্রিং চোটে অস্ত্রোপচারের পর প্রায় একবছর মাঠের বাইরে কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড আলো ছড়াচ্ছেন বার্সেলোনার জার্সিতে। এবারের মৌসুমে রোনাল্ড কোম্যানের দলের হয়ে ২ গোল করার পাশাপশি তার অ্যাসিস্ট একটি। তাকে দলে না রাখার কারণ ব্যাখ্যায় দেশম বলেছেন, ‘তার (ডেম্বেলে) কি এখনও সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই, ডেম্বেলে বড় ইনজুরি কাটিয়ে ফিরেছে। আমাদের অবশ্যই তাকে সময় দিতে হবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘তার দক্ষতা সম্পর্কে আমি জানি। ওর শারীরিক সমস্যা ছিল, এখন তার পূর্ণ কাজের শক্তি খুঁজে পাওয়ার বিষয়টা তার ওপরই নির্ভর করছে।’

ফ্রান্স স্কোয়াড:

গোলকিপার: বেনোয়া কোস্তিল, উগো লরি, স্তিভ মঁদঁদা, মাইক ম্যাইগোঁ; ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লেঁমো লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, কার্ত জুমা; মিডফিল্ডার: এনগোলো কঁতে, পল পগবা, করেতিঁ তোলিসো, স্টিভেন জনজি, আদ্রিয়েন রাবিয়োট, মুসা সিসিকো; ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, নাবিল ফেকির, অভিয়ের জিরু, আতোঁয়া গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, আন্থোনি মার্সিয়াল, মার্কাস থুরাম।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী