গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে শিরোপাধারী আফগানিস্তান। আজ ভারতের কেরালায় ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ বি’র শেষ খেলায় আফগানিস্তান ৪-১ গোলে মালদ্বীপকে পরাজিত করে তিন খেলায় নয় পয়েন্ট নিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব অর্জন করে। ছয় পয়েন্ট নিয়ে মালদ্বীপ হয় রানার্স-আপ।
বৃহস্পতিবার বিকেল চারটায় প্রথম সেমিফাইনালে গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলবে মালদ্বীপ। একই দিন সন্ধ্যা সাতটায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
আফগানিস্তানের ফয়সাল শায়েস্তেহ ২৯ মিনিটে, ওমিদ পোপালজেহ ৩৪ ও ৫৪ মিনিটে এবং আহমেদ হাতফি ৫১ মিনিটে মালদ্বীপের জালে জড়ান। মালদ্বীপের একমাত্র গোলটি করেন অলি ফাসির।
/আরএম/এমআর/







