করোনায় আক্রান্ত মামুন ভালো নেই, হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ২২:৪০আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:৪০

বাংলাদেশের সাবেক ডিফেন্ডার হাসান আল মামুন কয়েকদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল তার। সোমবার জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে করোনাভাইরাস পরীক্ষা করতে দিয়েছিলেন হাসান আল মামুন। পরীক্ষার পরের দিন বিপ্লবের ফল নেগেটিভ এলেও পজিটিভ হন জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ (বুধবার) সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্ব সামলানো মামুনকে ভর্তি করতে হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে।

২০০৩ সালের সাফ ফুটবল জয়ী দলের অন্যতম সদস্য মামুন। করোনায় তার ফুসফুস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগে থেকে লিভারে কিছু সমস্যা থাকায় সেখানেও জটিলতা দেখা দিয়েছে।

তার একসময়কার সতীর্থ বিপ্লব ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হাসান আল মামুন ভালো নেই। করোনায় আক্রান্ত হয়ে বেশ খারাপ অবস্থা তার। ফুসফুস ও লিভারে জটিলতা দেখা দিয়েছে। আসলে আরও আগে হাসপাতালে ভর্তি হলে হয়তো শরীর এতটা খারাপ হতো না। এখন সবাই ওর জন্য দোয়া করবেন, যেন মামুন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান