সাবিনা-কৃষ্ণার হ্যাটট্রিকে বসুন্ধরার ১২ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ২১:১১আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:১১

মেয়েদের লিগে বসুন্ধরা কিংসের গোলোৎসব মেয়েদের ফুটবল লিগে প্রথম পর্বে সিলেটের স্পার্টান এমকে গ্যালাকটিকোকে ১৩ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। এবার ফিরতি পর্বে অবশ্য তারা এক গোল কম করেছে! আজ (মঙ্গলবার) সিলেটের মেয়েদের বিপক্ষে বসুন্ধরা জিতেছে ১২-১ গোলে। দলের বড় জয়ে হ্যাটট্রিক করেছে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে বসুন্ধরা ৭-০ গোলে এগিয়ে ছিল।

বড় জয়ের পথে কৃষ্ণা ৪টি ও সাবিনা করেন ৩ গোল। এছাড়া মৌসুমী দুটি এবং তহুরা খাতুন, শিউলি আজিম ও মারিয়া মান্দা করেছেন একটি করে গোল। আর পুরো লিগে এই প্রথমবার বসুন্ধরার জালে বল জড়িয়েছে। সিলেটের একমাত্র গোলটি করেছেন মনি।

দিনের অন্য ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে নাসরিন একাডেমি। ঋতু, আনুচিং মোগিনি ও সোহাগী একটি করে গোল করে দলের জয় এনে দেন। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের একমাত্র গোলদাতা শিবালিকা।

আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বসুন্ধরা কিংস। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন একাডেমি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের