কাতার কঠিন প্রতিপক্ষ, তবে আশাবাদী জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২১:৪৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

কাতারে অনুশীলনে ব্যস্ত নাবীব নেওয়াজ জীবন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জেমি ডের শিষ্যদের প্রতিআক্রমণ-নির্ভর ফুটবল খেলার সম্ভাবনাই বেশি। অনুশীলনে ডিফেন্স ঠিক রাখার পাশাপাশি আক্রমণে ওঠে গোল করার দিকে জোর দেওয়া হয়েছে। কঠিন ম্যাচটির একাদশে নাবীব নেওয়াজ জীবনের থাকার সম্ভাবনা যথেষ্ট। দোহাতে গিয়ে আজই (মঙ্গলবার) অনুশীলন করেছেন আবাহনী স্ট্রাইকার। লক্ষ্য, কাতারের বিপক্ষে ভালো খেলা।

এশিয়ার চ্যাম্পিয়ন কাতার। এর ওপর আবার ২০২২ বিশ্বকাপের আয়োজকও তারা। সেই দলটির বিপক্ষে খেলা যেমন কঠিন, তেমনি গোল করাও। যদিও জীবন আশাবাদী।

আজ অনুশীলনের ফাঁকে জীবন ভিডিও বার্তায় বলেছেন, ‘এখানে আসার পর ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি এ কয়েকদিন। আজকে প্রথম দলের সঙ্গে অনুশীলন করলাম। ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। হাতে এখনও কয়েকদিন সময় আছে, আশা করি ভালো করতে পারবো। ভারপ্রাপ্ত কোচ (স্টুয়ার্ট ওয়াটকিস) বেশি নজর দিয়েছেন বল পজিশন, টিম শেপ এবং স্কোরিংয়ে।’

দোহাতে এতদিন অনুশীলনের দায়িত্বে ছিলেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তবে ৪ ডিসেম্বরের ম্যাচে ডাগ আউটে থাকবেন হেড কোচ জেমি ডে। করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আগামীকালই দোহার ফ্লাইট ধরবেন তিনি।

প্রধান কোচের দোহায় আসার খবরে জীবনসহ অন্যরা খুশি। জীবন বললেন, ‘এক-দুই দিনের মধ্যে কোচ আমাদের সঙ্গে যোগ দেবেন। এজন্য পুরো দল আনন্দিত। আমাদের মধ্যে ভালো একটা অনুভূতি কাজ করছে, কাতার ম্যাচে ভালো কিছু করবো ইনশাল্লাহ।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম