কাতার পৌঁছে কোয়ারেন্টিনে জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:১৪

কাতার পৌঁছেছেন প্রধান কোচ জেমি ডে ঢাকায় করোনা নেগেটিভ হয়ে আজ (বুধবার) কাতারে গেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। সেখানে পৌঁছে আবার করোনা পরীক্ষা করতে হয়েছে। আপাতত তিনি হোটেলে নিজের রুমেই থাকছেন। সেখানে পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলেই ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচের ডাগ আউটে দাঁড়ানোর সম্ভাবনা জোরালো হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা করে যাচ্ছে তার কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনার, যেন ২৪ ঘণ্টা হোটেল রুমে কাটিয়েই মাঠে যেতে পারেন ডে।

ইংলিশ কোচ দোহায় পৌঁছে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দোহাতে পৌঁছেছি। আশা করছি, কোয়ারেন্টিন পর্বের পর মাঠে যেতে পারবো। ম্যাচের দিন ডাগ আউটে দাঁড়িয়ে দিক-নির্দেশনা দেওয়ার সুযোগ হবে।’

শুধু ডে একা নন, আবারও করোনা পরীক্ষা হয়েছে জামাল-সুফিলদের। ম্যাচের আগে সবাই নেগেটিভ হলেই কেবল খেলতে পারবেন কাতারের বিপক্ষে। এদিন অনুশীলন শেষে উইঙ্গার সাদ উদ্দিন বলেছেন, ‘কাতার ম্যাচ সামনে রেখে ভালো অনুশীলন হয়েছে। ভালো ফল করতে চাই। দেশের জন্য ভালো কিছু নিয়ে ফিরতে চাই।’

দলের আরেক তরুণ উইঙ্গার রাকিব হোসেন চেষ্টা করে যাচ্ছেন একাদশে থাকার, ‘এই প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে এসেছি। এখন একাদশে জায়গা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি।’

এদিকে শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ধারণক্ষমতার মাত্র ২০ ভাগ টিকিট ছাড়া হবে। সেই সংখ্যা হলো ১ হাজার ৮০০। করোনার কারণে ঝুঁকি নিতে চাইছে না স্বাগতিকরা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম