শীতে অসহায়দের পাশে ফুটবলার কাজী তারিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৭

শীতবস্ত্র বিতরণ করেন কাজী তারিক রায়হান রাজধানী ঢাকায় শীত পড়তে শুরু করেছে। দুই দিন ধরে ঠান্ডার প্রকোপ বেড়েছে। এতে করে অসহায় মানুষদের কষ্টও বেড়েছে। করোনা ও শীতের কঠিন পরিস্থিতিতে অনেকেই তাদের পাশে দাঁড়াচ্ছেন। তাদেরই একজন ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার কাজী তারিক রায়হান। মঙ্গলবার রাতে রাজধানীতে কিছু ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার তুলে দিয়েছেন এই ডিফেন্ডার।

ফিনল্যান্ড থেকে এসে বসুন্ধরা কিংসে খেলছেন কাজী তারিক। এছাড়া এবার প্রথমবার ডাক পেয়েছিলেন জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে। কিন্তু চোটের কারণে বেশি দিন অনুশীলন করতে পারেননি। ক্যাম্প ছাড়তে হয়েছিল তাকে।

এখন বসুন্ধরা কিংসে সেরে ওঠার কাজ করছেন। পাশাপাশি রাজধানীতে অসহায়দের মাঝে কম্বলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এই তরুণ ডিফেন্ডার।

এই প্রসঙ্গে কাজী তারিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি মনে করি, ঠান্ডার এই সময়ে তাদের উষ্ণতার প্রয়োজন। আপাতত ৫০ জনকে দেওয়া হয়েছে এই সাহায্য। আমি নিজের দায়বদ্ধতা থেকেই সহায়তা করেছি। যদি এতে করে কিছু মানুষের উপকার হয়। ভবিষ্যতে আরও সহায়তা করার দরকার হলে করবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের