‘পরীক্ষিত’ খেলোয়াড়ই আনলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ১৩:০৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৩:০৫

আফগান ডিফেন্ডার মাসিহ সাইগানি আবারও আবাহনীতে ২০১৮-১৯ মৌসুমে আবাহনীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে গেছেন আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানি। এএফসি কাপের গ্রুপ পর্বে ৩ গোল করে আবাহনীকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার পথে অবদান রেখেছিলেন তিনি। এছাড়া ঘরোয়া মৌসুমেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেই সাইগানিকে আবারও আকাশি-নীল জার্সিতে দেখা যাবে।

আসছে মৌসুমে এশিয়ান কোটায় আবাহনীর হয়ে খেলবেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। সবশেষ সাইগানি খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল চেন্নাইয়িন এফসিতে।

আগামী সপ্তাহের শুরুর দিকে তার ঢাকায় এসে ক্লাবে যোগ দেওয়ার কথা। আবাহনী ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাইগানি পরীক্ষিত খেলোয়াড়। তাকে আবারও আমরা আনতে যাচ্ছি। সে ডিফেন্স ছাড়াও মিডফিল্ডে প্রয়োজনে খেলতে পারে।’

এর আগেই অবশ্য দেশের জনপ্রিয় ক্লাবটি দুই ব্রাজিলিয়ান ও এক হাইতির খেলোয়াড়কে নিশ্চিত করেছে। আইএসএল খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোকে দেখা যাবে ঢাকার মাঠে। এছাড়া তার স্বদেশি স্ট্রাইকার ফ্রান্সিসকে ওয়েগসলি রোদ্রিগেজ ডি সুজা ফিলহো, যিনি তোরেস নামেই বেশি পরিচিত, তিনিও আসছেন আকাশি-নীল শিবিরে। এছাড়া আসছেন হাইতির কেরভেন্স বেলফোর্ট।

আগামী কয়েকদিনের মধ্যে তিন বিদেশিকে আবাহনীর তাঁবুতে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম