আর্জেন্টিনায় কেমন যাচ্ছে মেসির বড়দিন?

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ১৪:১৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:০৩

বড়দিন উৎসবে পরিবারের সঙ্গে মেসি এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন, বড়দিনের উৎসব আসলে তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল লিওনেল মেসির। পেলেকে টপকে নতুন উচ্চতায় বসা বার্সেলোনা অধিনায়ক উড়ে গেছেন জন্মস্থান আর্জেন্টিনায়। এবারের ছুটিটা সীমিত। তাড়াতাড়ি ফিরতে হবে বার্সেলোনায়। তাই আর্জেন্টিনায় পৌঁছেই শুরু করে দিয়েছিলেন বড়দিন উদযাপন। যেটির প্রকাশ পেয়েছে তার স্ত্রী আন্তোনেলা রুকুজ্জোর ইনস্টাগ্রাম পোস্টে।

গত মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদকে হারানোর সুখস্মৃতি নিয়ে আর্জেন্টিনায় উড়ে গেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ওই ম্যাচেই ৬৫ মিনিটে দারুণ এক গোল করে পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি। বার্সেলোনার হয়ে তার এখন গোল ৬৪৪। আর পেলে সান্তোসের হয়ে করেছিলেন ৬৪৩ গোল।

নতুন রের্কড গড়ায় মাঠ থেকে শুরু হয় তার বড়দিন উৎসব। সেটি আরও মধুর হয়েছে আর্জেন্টিনায় পরিবারের সঙ্গে উৎসবে মাতায়। বার্সেলোনা অধিনায়কের স্ত্রী আন্তোনেলা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিন ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে পাওয়া গেছে ক্রিসমাস ট্রি’র সামনে। বড়দিনের অন্যতম আর্কষণ সান্তা ক্লজ তো আছেই!

উৎসবটা কেমন চলছে, তা প্রকাশ পেয়েছে মেসির স্ত্রীর এই লেখায়, ‘ভালোবাসা ও সুস্বাস্থ্যে কাটুক এই বড়দিন। শুভ বড়দিন।’

বুধবার আর্জেন্টিনার সময় সকাল ১০-৩০ মিনিটে প্রাইভেট জেটে করে পৌঁছান জন্মস্থান রোজারিওতে। এবারের ছুটিটা যেহেতু অল্প সময়ের, তাই বাড়িতে পোঁছেই বড়দিনের কার্যক্রম শুরু হয় মেসির।

আর্জেন্টাইন অধিনায়ককে ২৭ ডিসেম্বর বার্সেলোনায় ফিরতে হবে, অর্থাৎ বড়দিনের একদিন পরই আর্জেন্টিনা ছাড়তে হবে। বার্সেলোনার অনুশীলন শুরু ২৯ ডিসেম্বর। সেই লক্ষ্যেই তিনি দ্রুত কাতালুনিয়ার রাজধানীতে ফিরবেন বলে খবর ইউরোপিয়ান মিডিয়ায়। কারণ ৩০ ডিসেম্বরই বার্সেলোনার ম্যাচ এইবারের বিপক্ষে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম