বেনিতেজে আস্থা রিয়াল মাদ্রিদ পরিচালকের

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৪:১৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৯

বেনিতেজে আস্থা রিয়াল মাদ্রিদ পরিচালকের লা লিগায় দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের এমন পারফরম্যান্সে কোচ রাফায়েল বেনিতেজের ওপর আস্থা রাখতে পারছে না রিয়াল সমর্থকরা। যার প্রমাণ- বুধবারের ম্যাচে দুয়োধ্বনি শুনতে হয়েছে সাবেক লিভারপুল কোচকে।
বুধবারের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরেকটি করেছেন লুকাস ভেসকেস।
এমন ম্যাচে জয়ের পরও দুয়োধ্বনি দিতে ছাড়েনি রিয়াল ভক্তরা। তবে বেনিতেজের ওপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ পরিচালক এমিলিও বুতরাগুয়েনো। রিয়াল পরিচালক বেনিতেজের ওপর আস্থা রেখেই দাবি করেছেন আগামী বছর তার অধীনেই রিয়াল শিবিরে আসবে শিরোপা।

তিনি বলেছেন, ‘আমার বেনিতেজের ওপর আস্থা আছে। গত বছর দুর্দান্ত ভাবে কাটিয়েছি। যেখানে ছিল চারটি শিরোপা। যদিও এ বছর তেমন ভালো যায়নি। কিন্তু আশা করছি সামনের বছর আরও ভালো যাবে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম