ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিষিদ্ধ কাভানি

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২১, ১৪:৫৭আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৫:২২

ম্যানইউ স্ট্রাইকার এদিনসন কাভানি এই তো গ্রীষ্মের দলবদলে প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে নামের সুবিচার করেছেন এদিনসন কাভানি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগলো না উরুগুইয়ান স্ট্রাইকারের। ইনস্টাগ্রামে আপত্তিকর পোস্ট দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে গুনতে হয়েছে ১ লাখ পাউন্ড জরিমানা।

গত বছরের নভেম্বরে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের পর আপত্তিকার পোস্টটি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। ম্যানইউয়ের  ৩-২ গোলে জেতার ম্যাচে যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেছিলেন কাভানি। ম্যাচে ছিল তার জোড়া গোল। ইনস্টাগ্রামে আপত্তিকর পোস্ট দেওয়ার খানিক সময় পরই মুছে ফেলেছিলেন তিনি। পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন। তবে বাঁচতে পারেননি ইংলিশ ফুটবল (এফএ) কর্তৃপক্ষের, শাস্তি শুনতেই হয়েছে তাকে।

এফএ এক বিবৃতিতে তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। শুধু শাস্তি ও জরিমানাতেই রক্ষা হচ্ছে না সাবেক প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকারের, অংশ নিতে হবে এফএ’র শিক্ষামূলক কার্যক্রমে। শাস্তি মেনে নেওয়ার কোনও আপিল করছেন না কাভানি।

অর্থাৎ, সামনের তিন ম্যাচ তাকে পাচ্ছে না ম্যানইউ। আজ (শুক্রবার) প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার পর ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মিস করবেন ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ওয়ার্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দুটিও।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম