নতুন বছরে শীর্ষস্থান দখল রিয়ালের

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১০:৫৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১১:১১

আগের ম্যাচে হোঁচট খাওয়া রিয়াল মাদ্রিদ জয়ে ফিরেছে আবার। নতুন বছরে সেল্তা ভিগোকে ২-০ গোলে তো হারিয়েছেই, সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও দখল করেছে লস ব্লাঙ্কোসরা। অবশ্য টেবিলের এই শীর্ষস্থান দখল স্থায়ী থাকবে না বেশিক্ষণ। 

১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে উঠলেও আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট। তাই আজ আলাভেসকে হারালেই পুনরায় শীর্ষস্থান দখলে নেবে আতলেতিকো। ফলে শিরোপা লড়াইয়ে থাকতে হলে ছন্দে থাকার বিকল্প নেই বেনজিমাদের।

এদিন অবশ্য শুরুটা দুশ্চিন্তা নিয়েই শুরু করেছিল তারা। সেল্তার বিপক্ষে রক্ষণের সেনানী সের্হিয়ো রামোসকে পায়নি রিয়াল। পেটের পীড়ায় তিনি খেলতে পারেননি। তার পরেও রাফায়েল ভারান, নাচোরা রক্ষণ সামলেছেন দুর্দান্তভাবে। রিয়াল গোলকিপার কুর্তোয়াও ছিলেন অপ্রতিরোধ্য।

এগিয়ে যেতে মাত্র ৬ মিনিট লেগেছিল স্বাগতিকদের। বাম প্রান্ত থেকে মার্কো আসেনসিওর বাড়ানো ক্রস ধরে জালে বল পাঠান ভেসকেস। তবে ২৮ মিনিটে সেল্তা ভেবেই নিয়েছিল, তারা বোধহয় ম্যাচে ফিরে এসেছে। মাদ্রিদের বক্সে সেল্তা খেলোয়াড়ের ফ্লিক লেগে বসে ফের্লান্ড মেন্ডির হাতে। তারা পেনাল্টির আবেদন করলেও ভার রিভিউতে বাতিল হয়ে গেছে তা।

তবে ৫৩ মিনিটে মাদ্রিদের জয়টা সুনিশ্চিত করে ছেড়েছেন আসেনসিও। যে গোলে অবদান ছিল ভেসকেস-আসেনসিও দুজনেরই। এক্ষেত্রে স্কোরার ছিলেন আসেনসিও আর বানিয়ে দেওয়ার ভূমিকায় ছিলেন ভাসকেস। 

৯ জানুয়ারি পরবর্তী ম্যাচ খেলতে ওসাসুনার মাঠে যাবে রিয়াল।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম