আবারও আর্জেন্টাইন স্ট্রাইকারের ঝলক, জয়ে শুরু চ্যাম্পিয়নদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৮:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৮:৪৩

দুই অর্ধে দুই গোল পেলো বসুন্ধরা কিংস। তাতেই প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ (বুধবার) অস্কার ব্রুজনের দল ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। একটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা, অন্যটি মোহাম্মদ ইব্রাহিম।

সদ্য ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। দুই দিনের ব্যবধানে তাদেরকে লিগের প্রথম ম্যাচ খেলতে হলো। আর ম্যাচের শুরু থেকে ব্রুজনের দল আক্রণাত্মক ভূমিকায়। প্রতিপক্ষ উত্তর বারিধারা মাঝেমধ্যে আক্রমণে উঠেছে। তবে সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছে বসুন্ধরা। তবে তাদের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। ওভারল্যাপ করে ওপরে ওঠে বিশ্বনাথ ঘোষ ক্রস বাড়িয়েছিলেন, তা এক ডিফেন্ডারের মাথা হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরার হেডে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে।

এর আগে ১৯ মিনিটে বিশ্বনাথের ক্রসে বেসেরার হেড ক্রসবারে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি। ২৪ মিনিটে রবিনিয়োর ফ্রি কিকে খালেদ শাফির হেড ক্রসবার উঁচিয়ে যায়।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা। ড্রেসিংরুম থেকে ফিরে আগের মতোই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারা। তবে ৪৮ মিনিটে বারিধারার সুমন রেজা ভালো সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু তার শট তালুবন্দী করেন বসুন্ধরা গোলকিপার।

৫৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা। মোহাম্মদ ইব্রাহিম প্লেসিং শটে গোল করেন। বেসেরার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডিফেন্সচেরা পাস থেকে ইব্রাহিম বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে করেন লক্ষ্যভেদ।

দুই গোলে পিছিয়ে থাকা বারিধারা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্কোরলাইন রেখে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।

আগামীকালের খেলা (বৃহস্পতিবার):

আবাহনী-বাংলাদেশ পুলিশ, বিকেল ৪টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম