রোনালদোর জোড়ায় ফাইনালে এক পা জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:২২

পিছিয়ে পড়েও কোপা ইতালিয়ায় জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইতালিয়ান জায়ান্টরা।

অথচ ম্যাচের শুরুটা আধিপত্যে শুরু করেছিল ইন্টার মিলান। ৯ মিনিটে দলটিকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। কিন্তু ২৬ মিনিটে সমতা ফেরায় জুভেন্টাস। তাও আবার পেনাল্টি থেকে। বক্সে হুয়ান কুয়াদ্রাদোকে টেনে ধরেছিলেন অ্যাশলে ইয়াং। ফলাফল ভার রিভিউ দেখেই স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে গোল করতে ভুল করেননি রোনালদো।

সমতা ফেরানোর পর জুভেন্টাস আরও চাপ দিয়ে খেলতে থাকে। তাতেই ৩৫ মিনিটে আসে দ্বিতীয় গোলটি। ইন্টার গোলকিপার হান্ডানোভিচ ও ডিফেন্ডার বাস্তোনির ভুল বোঝাবুঝির সুযোগে ফাঁকা জাল পেয়ে গোল করেন পর্তুগিজ যুবরাজ।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি ইন্টার। বরং তাদের হতাশ করেছেন জুভেন্টাস গোলকিপার বুফন। দ্বিতীয় লেগে তারা আবার মুখোমুখি হবে ৯ ফেব্রুয়ারি।

অপর দিকে প্রিমিয়ার লিগে গোল উৎসব করে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯-০ গোলে তারা হারিয়েছে সাউদাম্পটনকে। প্রিমিয়ার লিগে এ নিয়ে তৃতীয়বার কোনও দল ৯ বার তার চেয়ে বেশি গোলে জেতার নজির গড়লো। এই জয়ের পর শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান ৪৪ পয়েন্ট দাঁড়িয়েছে ম্যানইউর। ২০ ম্যাচে সিটির পয়েন্ট ৪৪। ২২ ম্যাচে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা ম্যানইউরও সমান ৪৪ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের