টিকা নিয়ে সালাউদ্দিন বললেন, ‘ভালো ও সুস্থ আছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৫

আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু হয়েছে করোনাভাইরাসের টিকা। দেশের বিশিষ্টজনেরা তা নেওয়াও শুরু করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনও প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।

আজ (সোমবার) দুপরে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন দেশের ফুটবলের জীবন্ত এই কিংবদন্তি। সালাউদ্দিনের সঙ্গে তার স্ত্রী ইমা সালাউদ্দিনও ভ্যাকসিন নিয়েছেন।

টিকা নিয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন। জানিয়েছেন, ভয়ের কোনও কিছু নেই।

নিজেকে উদাহরণ হিসেবে সামনে আনলেন বাফুফে সভাপতি, ‘যখনই শুনেছি ভ্যাকসিন বাংলাদেশে এসেছে, সরকার সহজলভ্য করেছে, তখন থেকেই চেষ্টা করছি তা নেওয়ার। এটা না নেওয়ার কোনও কারণই দেখি না। নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আসলাম। ভালো ও সুস্থ আছি।’

গত বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন সালাউদ্দিন। বেশ কিছুদিন কোয়ারেন্টিনে থাকার পর প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্তি মেলে তার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান