নিউক্যাসেলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৬, ২৩:৩৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২৩:৩৯

একমাত্র গোলে নিউক্যাসেলকে হারিয়ে নতুন বছরটা ভালোভাবেই শুরু করল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে শিরোপাপ্রত্যাশীরা। এ জয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেন ওয়েঙ্গারের শীষ্যরা। নিউক্যাসেলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ম্যাচের ষষ্ঠদশ মিনিটে প্রথম সুযোগ পায় নিউক্যাসল। তবে ভেনালডামের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খেয়ে থাকার রেকর্ডের মালিক পিওতর চেক।

দ্বিতীয়ার্ধের শুরুতে চেকের নৈপুণ্যে আবারও বেঁচে যায় আর্সেনাল। ডি বক্সের মধ্যে ভেনালডামের সামনে একমাত্র বাধা ছিলেন চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক। কিন্তু তাকে ফাঁকি দিতে পারেননি ডাচ মিডফিল্ডার।

দুইবার সহজ সুযোগ মিস করে ৭২ মিনিটে গোল খেয়ে বসে নিউক্যাসেল। গানারদের হয়ে একমাত্র গোলটি করে লরেন্ত কোসিয়েলনি। জিরুদের হেডে বাড়ানো বল গোলমুখে পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এই ফরাসি ডিফেন্ডার।

এই জয়ে আর্সেনালের শীর্ষস্থান মজবুত হয়েছে। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। আর শনিবার বোর্নমাউথের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করা লেস্টারের পয়েন্ট ৪০।

দিনের অন্য ম্যাচগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেড সোয়ানসি সিটিকে ২-১ গোলে, ওয়েস্টহাম ইউনাইটেড লিভারপুলকে ২-০ গোলে, নরউইচ সিটি সাউদাম্পটনকে ১-০ গোলে, সান্ডারল্যান্ড ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে, ওয়েস্ট ব্রমউইচ স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়েছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম