ঢাকায় করোনার সঙ্গে লড়ছেন ব্রাজিলিয়ান লোপেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৮

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যাচ্ছেন শেখ রাসেলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার জিয়ানকার্লো লোপেজ। সাড়ে ৬ ফুটি এই স্ট্রাইকার আক্রান্ত হয়েছেন কিছু দিন হলো। যে কারণে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলতে পারেননি। এখন এই দীর্ঘদেহী স্ট্রাইকার ক্লাব টেন্টেই আইসোলোশনে আছেন। অপেক্ষায় আছেন সুস্থ হয়ে মাঠে ফেরার।

তবে শেখ রাসেলে শুধু লোপেজই নন, করোনায় আক্রান্ত হয়েছেন কোচ সাইফুল বারী টিটুও। এছাড়া ফিজিও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন। বলতে গেলে ক্লাবটি এখন করোনাতে প্রায় জর্জরিত।

আক্রান্তদের শারীরিক অবস্থা নিয়ে দলটির সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লোপেজ এখন আগের চেয়ে কিছুটা ভালো আছে। আজই করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। ফল এখনও পাইনি। আর টিটু ভাইও ভালোর দিকে। তবে কোচ, খেলোয়াড় ও ফিজিও আক্রান্ত হওয়ায় আমরা কিছুটা সমস্যায় পড়ে গেছি। আশা করছি, শিগগিরই সবাই সুস্থ হয়ে দলের সঙ্গে মাঠে যোগ দিতে পারবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম