৬ গোলের নাটকীয় ম্যাচে জেতেনি কেউ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৭

মঙ্গলবার রোমাঞ্চ ছড়িয়েছে প্রিমিয়ার লিগের দিনের শেষ ম্যাচ। তার পরেও শেখ জামাল ও উত্তর বারিধারার ম্যাচে জিততে পারেনি কেউ! ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে।

এর ফলে শেখ জামাল আট ম্যাচে তিন ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। উত্তর বারিধারা সমান ম্যাচে পঞ্চম ড্রতে ৫ পয়েন্ট পেয়ে অবস্থান করছে দশম স্থানে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। সুলাইমান সিল্লাহর পাস ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত লবে গোলকিপারের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন নুরুল আবসার। ম্যাচের ২৯ মিনিটেই আবার সমতা ফেরায় উত্তর বারিধারা। সুজন বিশ্বাসের ভলি দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে স্কোর হয় ১-১।

এর পর ৪৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় উত্তর বারিধারা। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেক হাম্মাদ একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে থ্রু পাস বাড়িয়েছিলেন। নিখুঁত টোকায় যার সমাপ্তি টানেন স্ট্রাইকার সুমন রেজা।

বিরতির পর একপর্যায়ে জয়ের সুবাস পাচ্ছিল বারিধারা। ম্যাচের ৬৯ মিনিটেই পাপন সিংহ বক্সের বাইরে থেকে গোল করে বারিধারাকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন। এর পরেও নাটকীয়ভাবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। এই অর্ধে জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবে করেন দুই গোল। তাতেই জমে ওঠে খেলা।

৭২ মিনিটে মনির হোসেনের শট ক্রস বারে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোল করেন ওমর। ৯০ মিনিটে সুলায়মান সিল্লাহার পাস থেকে চোখ ধাঁধানো ব্যাকহিলে শেখ জামালের হার এড়ান ওমর জোবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম