ম্যাচ ফিক্সিং সহ্য করা হবে না: কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩

অনলাইন জুয়ার মাধ্যমে দেশের ফুটবলে পাতানো ম্যাচের গন্ধ পাওয়া গেছে। অভিযোগের তীর দুটি ক্লাবের দিকে। প্রিমিয়ার লিগে পাঁচটি ম্যাচ পাতানো সন্দেহে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে তদন্ত চলছে। খোদ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে সবকিছু তদন্ত করতে বলেছে। এরই মধ্যে দুটি ক্লাবের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে। তবে আলোচিত এই বিষয় নিয়ে বাফুফে কঠোর অবস্থানেই আছে। অনলাইন বেটিং কিংবা পাতানো ম্যাচের বিষয়ে কিছু প্রমাণিত হলে নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে।

মঙ্গলবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিভা অণ্বেষন কর্মসূচিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাফুফে তিনটা বিষয় সহ্য করবে না। ম্যাচ ফিক্সিং, বর্ণবাদ ও ড্রাগস। এসব বিষয়ে জিরো টলারেন্স। আমরা যদি প্রমাণ করতে পারি এটা হয়েছে (ম্যাচ ফিক্সিং)। তাহলে নিষিদ্ধ হতে হবে।’

অন্য দিকে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডেকেও বিষয়টি বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। বাংলা ট্রিবিউনকে এই কোচ বলেছেন, ‘এটি হতাশাজনক খবর। আশা করছি, যারা এর সঙ্গে জড়িত তারা শাস্তি পাবে। যদি তারা শাস্তি না পায়, তাহলে আবারও তা ঘটতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি