ইনজুরি ভাবায় না জিদানকে!

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৭

দলের তারকা খেলোয়াড়েরা ইনজুরিতে থাকায় রিয়াল মাদ্রিদের পরিস্থিতিটা স্বস্তিদায়ক নয় মোটেও। নেই সের্হিয়ো রামোস, এদেন হ্যাজার্ড, এদের মিলিতাওরা। তার ওপর আজকে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে করিম বেনজিমাকেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আতালান্তা চ্যালেঞ্জ উতরাতে পারবে তো টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপাজয়ীরা?

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান অবশ্য এই দল নিয়েই আত্মবিশ্বাসী। বাকিদের নিয়েই লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আপনারা সব সময় আমাদের ইনজুরি নিয়ে কথা বলেন। এই অবস্থায় যারা দলে আছে, আমি কিন্তু তাদের নিয়েই সন্তুষ্ট। আর সব সময়ই আমরা জয়ের জন্যে লড়ে থাকি। আর জয় ছাড়া আমরা কখনো আনন্দিত হই না।’

আতালান্তা কিন্তু আয়াক্সের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলে অভ্যস্ত। যে আয়াক্স দুই মৌসুম আগে ছিটকে দিয়েছিল রিয়ালকেই।

রিয়াল অবশ্য আতালান্তের বিপক্ষেও মুখোমুখি হচ্ছে প্রথমবার। জিদান তাই ওই দুই দলের তুলনায় যেতে চাইলেন না, ‘আগ্রাসনের কথা বললে ওরা এই জায়গাটায় খুব ভালো। ওরা আক্রমণে যায়, শারীরিকভাবেও ওরা দুর্দান্ত।’

ম্যাচটা শুরু হবে বুধবার দিবাগত রাত ২টায়।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি