আরামবাগের বিপক্ষে পুলিশের তিন পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯

আগের ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। প্রিমিয়ার লিগে এটিই ছিল তাদের প্রথম পয়েন্ট অর্জনের ম্যাচ। বৃহস্পতিবার অবশ্য এই ধারা ধরে রাখতে পারেনি ‘অনলাইন বেটিংয়ে’ প্রশ্নবিদ্ধ ক্লাবটি। পাকির আলীর পুলিশ এফসির কাছে তারা হেরেছে ২-১ গোলে।

১০ ম্যাচে তৃতীয় জয় নিয়ে পুলিশ এফসি ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে তাদের লিগ টেবিলে অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। আগের অষ্টম স্থানেই আছে। অন্য দিকে সমান পয়েন্ট নিয়ে আরামবাগ নবম হারে এক পয়েন্ট নিয়ে তলানিতেই ঘুরপাক খাচ্ছে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে পুলিশ এফসি আধিপত্য বিস্তার করে খেলেছে। প্রথম গোল পেতেও বেশি সময় লাগেনি। ম্যাচের ১৪ মিনিটে জমির উদ্দিন গোল করে দলকে এগিয়ে নেন। ব্যবধান দ্বিগুণ হয়েছে ২৯ মিনিটে। আইভরি কোস্টের ফেড্রিক পোদা বল জালে জড়িয়ে দিয়েছেন এবার।

দুই গোলে পিছিয়ে থেকে আরামবাগও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। বিরতির পর কিছুটা সফলও হয় তারা। ৭২ মিনিটে নাজমুল হোসেনের অ্যাসিস্টে নিহাত জামান উচ্ছ্বাস লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-১ করেন। কিন্তু এরপরের বাকি সময়টুকুতে আরামবাগ আর গোল করতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজতেই হার নিশ্চিত হয় তাদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান