বাফুফে টার্ফ পরিদর্শনে দক্ষিণের মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৯:৪৩আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:৪৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  শুক্রবার দুপুরে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অন্য কর্তাব্যক্তিরা।

এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দক্ষিণের মেয়র। এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দখলকৃত বা পরিত্যক্ত খেলার মাঠগুলো নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান, 'ঢাকার বিভিন্ন ওয়ার্ডে যে সকল মাঠ পরিত্যক্ত আছে বা যেসব মাঠ অবৈধ দখলে আছে, সেসব মাঠ দ্রুত উদ্ধার করে খেলার মাঠের জন্য বরাদ্দ করা হবে। এতে ঢাকা শহরের তরুণ সমাজ আবারও মাঠমুখী হবে। এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডের কিছু কিছু মাঠ উদ্ধার করা হয়েছে। বাকিগুলোরও কার্যক্রম চলছে।'

এ সময় মেয়রকে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফের গুণগত মান, টার্ফের রক্ষণাবেক্ষণ, আর্টিফিশিয়াল টার্ফের দাম, টার্ফ ব্যবহারে খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধা, খেলোয়াড়দের জন্য নির্মাণাধীন অত্যাধুনিক জিমের ব্যবহার সংক্রান্ত নানান বিষয় অবহিত করা হয়।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে দক্ষিণের মেয়রের বাফুফে পরির্দশন প্রসঙ্গে বলেছেন, ‘মেয়র আমাদের টার্ফের মাঠ পরিদর্শন করেছেন। ফুটবলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়েছেন।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম