দুদকের অনুসন্ধানে কাজী সালাউদ্দিন নির্দোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৯:৩১আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:৩১

অভিযোগ প্রমাণিত না হওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অব্যাহতি পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ ছিল। তবে এই অভিযোগের সত্যতা পায়নি দুদক।

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য নথিপত্র চেয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে নোটিশ পাঠিয়েছিল দুদক। পাশাপাশি চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আবু হোসেনও নোটিশ পেয়েছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। তবে দুই বছর পর দুদক এই অভিযোগের পরিসমাপ্তি ঘোষণা করেছে।

গত ১ মার্চ বাফুফে সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি তারা জানিয়ে দিয়েছে। এছাড়া অন্য যারা আছেন, তাদেরও এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে দুদক।

দুদকের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে বর্ণিত অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দুমন কমিশন কর্তৃক অভিযোগটির কার্যক্রম পরিসমাপ্ত করা হয়েছে।

এই বিষয়ে কথা বলার জন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কোনও মন্তব্য করতে চাননি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি