ফরোয়ার্ড থেকে ডিফেন্ডার, জীবন বদলে যাওয়া তরুণ বাংলাদেশ দলে

তানজীম আহমেদ
১০ মার্চ ২০২১, ২১:০৬আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:০৮

বয়স তার মাত্র ১৭। এই বয়সেই বসুন্ধরা কিংসের ডিফেন্সের অন্যতম প্রহরী রিমন হোসেন। প্রিমিয়ার লিগে খেলছেন দাপটের সঙ্গে। বুক চিতিয়ে লড়াই করছেন অন্যদের সঙ্গে। ঘরোয়া ফুটবলে তার সাহসী পারফরম্যান্স চোখ এড়ায়নি জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডের। ২৪ সদস্যের দলে জায়গা হয়েছে রিমনের। অথচ ডিফেন্ডার নয়, পুরোদস্তুর ফরোয়ার্ড হিসেবে নঁওগার এই ফুটবলারের ক্যারিয়ার শুরু হয়েছিল। কিন্তু বসুন্ধরায় এসে পজিশন পাল্টে খেলছেন রক্ষণে! আর চলমান প্রিমিয়ার লিগের প্রথম পর্ব খেলেই তিনি এখন ডে’র ‘গুডবুকে’।

রিমনের আনন্দের শেষ নেই। পাইওনিয়ার, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ লিগে ফরোয়ার্ড পজিশনে খেলে সুনাম কেড়েছিলেন তিনি। অথচ বসুন্ধরায় এসে সামলাচ্ছেন রক্ষণ। আর এই পজিশনই যখন জাতীয় দলের দরজা খুলে দিলো, তাতে আপেক্ষ থাকার প্রশ্নই ওঠে না। লাল-সবুজ জার্সি গায়ে অনুশীলন করবেন, মাঠে নামবেন। খুশিতে আত্মহারা রিমন।

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেকে অনুসরণ করে ফুটবল জীবন শুরু করেছিলেন এই তরুণ। কিন্তু সময়ের পরিক্রমায় এখন রক্ষণ কীভাবে সামলাবেন, তা নিয়েই চিন্তা-ভাবনা করতে হচ্ছে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তাকে লেফটব্যাক পজিশনে খেলাচ্ছেন। সেখান থেকে রিমন বেলফোর্ট-তোরেস-লোপেজদের মতো স্ট্রাইকারদের দৃঢ়ভাবে প্রতিরোধ করে যাচ্ছেন।

বাংলা ট্রিবিউনকে তরুণ এই ডিফেন্ডার বলেছেন, ‘চেয়েছিলাম একদিন বড় স্ট্রাইকার হবো। ফরোয়ার্ড জোনে দাপট দেখাবো। প্রথম বিভাগসহ অন্য লিগেও খারাপ করছিলাম না। তবে বসুন্ধরায় এসে জীবনের গতিপথই পাল্টে গেল। ডিফেন্ডার হয়ে খেলা শুরু করেছি, এখন তো সেখানেই থিতু হয়ে পড়েছি। এ নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। ডিফেন্ডার হয়েই ক্যারিয়ার গড়তে চাই।’

প্রয়াত বাবা মাহবুবুর রহমান কৃষিকাজ করতেন ‍রিমন। সুযোগ পেলে তাকে বিভিন্ন সময় কাজে সহযোগিতাও করতেন তিনি। ফুটবল খেলে অর্থ যা পেতেন তা বাড়িতেই পাঠিয়ে দিতেন। এক ভাই ও বোন এবং মা সুফিলা বেগমকে নিয়ে তাদের পরিবার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত বছর ডায়েবেটিসজনিত সমস্যার কারণে মাত্র ৪০ বছর বয়সে তার বাবা পৃথিবী ছেড়েছেন।

বাবার খুব ইচ্ছা ছিল ছেলে একদিন জাতীয় দলে সুযোগ পাবে। খেলবে। কিন্তু ছেলের জাতীয় দলে ডাক পাওয়াটা দেখে যেতে পারলেন না মাহবুবুর। তাই রিমনের কষ্টটা একটু বেশি, ‘আজ বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। তিনি চেয়েছিলেন আমি যেন ফুটবলে ভালো করতে পারি। বাংলাদেশ দলের হয়ে খেলি। আজ এই দিনে বাবা নেই। অনেক খারাপ লাগছে। তবে আমার মা অনেক অনেক খুশি হয়েছেন। চারদিক থেকে আমার মাকে শুভেচ্ছা জানাতে আসছে সবাই।’

বসুন্ধরা কিংসে নুরুল নাইম ফয়সাল, সুশান্ত ত্রিপুরাসহ অন্যদের সঙ্গে লড়াই করে জায়গা করে নিয়েছেন রিমন। তেমনি জাতীয় দলে রহমত মিয়া ও ইয়াছিন আরাফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে তার। সেই লড়াইয়ের জন্য রিমন প্রস্তুত, ‘আমি জানি জাতীয় দলের একাদশে জায়গা করে নেওয়াটা কষ্টকর। সেখানে আগে থেকেই অন্যরা আছেন। তবে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। জেমি ডে যেভাবে চাইছেন সেভাবে খেলতে চাই। নিজের জায়গাটা করে নিতে চাই।’

১৭ বছর বয়সী এই তরুণের কণ্ঠে আত্মবিশ্বাস। হয়তো লাল-সবুজ জার্সি গায়ে চাপতে বেশি সময়ও লাগবে না। তাহলে প্রয়াত বাবার স্বপ্নপূরণ যেমন হবে, তেমনি ফরোয়ার্ড থেকে ডিফেন্ডার হওয়ার আনন্দ আরও বাড়বে রিমনের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম