বেনিতেজ বরখাস্ত, রিয়ালের নতুন কোচ জিদান

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ০১:৩৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০১:৪০

শেষ হলো রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ অধ্যায়। তাকে বরখাস্ত করেছে রিয়াল কর্তৃপক্ষ। তার জায়গায় নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।  নতুন কোচ হিসেবে জিদানকে পরিচয় করিয়ে দেন রিয়াল সভাপতি পেরেজ

দায়িত্ব নেওয়ার সাত মাসের মাথায় বেনিতেজকে বরখাস্ত করলেন ফ্লোরেন্তিনা পেরেজ। রবিবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করায় খুব চটেছেন পেরেজ। স্থানীয় সময় সোমবার বিকেলেই জরুরিভাবে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে রাফায়েল বেনিতেজকে ছাঁটাই করার সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পেরেজ নিজেই। বেনতিজকে চাকুরিচ্যুত করে জিনেদিন জিদানকে দলের দ্বায়িত্বভার তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় জিদান নিজেও উপস্থিত ছিলেন। জিদান দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ বি টিমের পরামর্শক হিসেবে নিযুক্ত। 

রবিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে দুবার এগিয়ে গিয়েও ড্র করার পর রিয়াল অধিনায়ক সার্জিও রামোস রাফায়েলে বেনিতেজের বিষয়ে বলেছিলেন,‘তার ভবিষ্যৎ তো আমাদের হাতে নেই। তবে যিনি কোচ হন না কেন, খেলোয়াড়দের আস্থা তাকে অর্জন করতেই হবে। সেটা রাফাই হন, কিংবা অন্য কেউ।’

রবিবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। আগের ম্যাচে বার্সা ড্র করায়,ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সাকে ছুঁয়ে ফেলার সুযোগ ছিল রিয়ালের সামনে। কিন্তু তাতে ব্যর্থ হয়েছেন রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এরপরই তাকে বরখাস্ত করা হলো।

ভ্যালেন্সিয়া, লিভারপুল এবং নাপোলির কোচের দায়িত্ব পালন শেষে রিয়ালে যোগ দেন তিনি। এর আগেও রিয়ালের কোচিং প্যানেলে বেশ কয়েকবার কাজ করার সুযোগ হয়েছিল বেনিতেজের, তবে সহকারী হিসেবে। রিয়াল মাদ্রিদের ফুটবলারও ছিলেন তিনি। যদিও, সাইডবেঞ্চই ছিল তার নিয়তি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান