সুখবর এলো নেপাল থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২১, ১৫:১১আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৫:১১

কাঠমান্ডুতে পৌঁছেই হোটেল রুমে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। আশার কথা, পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। তাই আজ (শুক্রবার) বিকেলে সেখানকার আর্মি মাঠে অনুশীলন করতে কোনও বাধা থাকছে না লাল-সবুজ জার্সিধারীদের। যদিও পুরো দল সকালে হোটেলে জিম সেশন শেষ করেছে।

কাঠমান্ডু থেকে জাতীয় দলের কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দলের সবাই সুস্থ আছে। করোনা পরীক্ষাতে নেগেটিভ ফল এসেছে। আশা করছি, বিকেলেই আমরা মাঠের অনুশীলন শুরু করতে পারবো।’

চূড়ান্ত দলে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন কাঠমান্ডুতে আছেন। শেষ মুহূর্তে সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার রহমত মিয়ার করোনা পজিটিভ ফল আসায় দলের সঙ্গে যেতে পারেননি। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ ফল এলে এই তরুণ উড়াল দেবেন কাঠমান্ডুতে।

ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ মার্চ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। আর ২৯ মার্চ হবে প্রতিযোগিতার ফাইনাল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম