নেপাল-কিরগিজস্তানের ড্রয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৫ মার্চ ২০২১, ১৯:৫৫আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৯:৫৭

প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। আর আজ বৃহস্পতিবার নেপাল ও কিরগিজস্তানের মধ্যে গোলশূন্য ড্র হওয়াতে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে জেমি ডের শিষ্যদের। আগামী ২৯ মার্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় এক ম্যাচ খেলে বাংলাদেশ তিন ও নেপাল এক পয়েন্ট করে পেয়েছে। এক ম্যাচ বেশি খেলে কিরগিজস্তানের সংগহও এক পয়েন্টও। আগামী ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি তাই নিয়মরক্ষার।

তবে জামাল-সাদদের জন্য নিয়মরক্ষার হলেও স্বাগতিক নেপালদের জন্য বড় পরীক্ষাই বলতে হবে। ফাইনালে যেতে হলে তাদের বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম ড্র করতে হবে। আর ম্যাচ হারলে তখন ফাইনাল অনিশ্চিত হয়ে পড়বে।

ফাইনালে উঠতে পেরে জেমি ডেও খুব খুশি। তবে সতর্ক থাকছেন তিনি, ‘আমরা ফাইনালে পৌঁছে গেছি। এটা ভালো দিক। তবে এটিকে আমি এখনও খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের প্রতিযোগিতা বলবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম