বাংলাদেশ-নেপাল ফাইনাল কখন, দেখবেন কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৩:০৫আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৩:০৯

বাংলাদেশের ফুটবলে একটি ট্রফির জন্য ১৮ বছরের অপেক্ষা। মাঝে দুইবার ফাইনালে উঠলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। এবার আক্ষেপ ঘুচানোর আরেকটি সুযোগ লাল-সবুজ জার্সিধারীদের সামনে। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (সোমবার) শিরোপা নির্ধারণী ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

অর্থাৎ, নেপালকে হারিয়ে দিতে পারলেই ২০০৩ সালের পর প্র্রথমবার কোনও ট্রফি জিতবে বাংলাদেশ ফুটবল দল। সেই ইতিহাসের সাক্ষী হতে পারেন আপনিও। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম থেকে ফাইনালটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫-৪৫ মিনিটে।

২০০৩ সালে দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ১৮ বছর। লম্বা এই সময়ে জাতীয় দল আর কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও সাফ ফুটবল ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলেছিল, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি (মাঝে ২০১০ সালে এসএ গেমস ফুটবলে অনূর্ধ্ব-২৩ দলের অংশগ্রহণে সোনা জিতেছিল)।

নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ গ্রুপ পর্বে কিরগিজস্তানকে ১-০ গোলে হারিয়েছে। আর স্বাগতিকদের সঙ্গে করেছে ড্র। তিন দলের মধ্যে সেরা হয়েই ফাইনাল খেলছে জামালরা। অন্যদিকে নেপাল কোনও ম্যাচ না জিতে শুধু ড্র করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম