‘বিপজ্জনক’ মেসিকে নিয়ে সতর্ক বেনজেমা

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ২১:৩৯আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৪৪

এল ক্লাসিকো মানেই অন্যরকম আবহ। ধ্রুপদী ফুটবলে মোহিত হওয়ার অপেক্ষা। বিশ্বের অন্যতম সেরা দুটি দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই বলে কথা! প্রতীক্ষিত সেই দ্বৈরথ আবারও আসছে, বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়। মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমার মনে দুশ্চিন্তার সেই পুরনো মেঘ, যার পুরোটা জুড়ে আছেন লিওলেন মেসি!

বলার অপেক্ষা রাখে না যেকোনও মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন মেসি। যা আগে অনেকবার করেছেন তিনি। তাই বেনজেমা সতর্ক, ‘তারা (বার্সোলোনা) সবসময় তাদের অবস্থান ধরে রাখতে চায়। এছাড়া তাদের ভালো গোলকিপার আছে। আছে লিওনেল মেসির মতো খেলোয়াড়, যে বার্সার হয়ে সবকিছু করতে পারে। আমাদের তাকে নিয়ে সতর্ক থাকতে হবে। কেননা ও খুবই বিপজ্জনক খেলোয়াড়।’

লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষ তিন দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ২৯ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। ঠিক ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সোলোনা। আর ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। এল ক্লাসিকো যে জিতবে, শিরোপার পথে ফেলবে বড় ধাপ।

বার্সার বিপক্ষে ম্যাচটি জেতার জন্যই মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। বেনজেমা বললেন, ‘সবসময় এটা কঠিন ম্যাচ, এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা। তবে আমরা মাঠে যাই ম্যাচ জেতার জন্য। কেননা এটি আমাদের জন্য অনেকটা ফাইনাল ম্যাচের মতো।’

৩৩ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার চলতি মৌসুমে করেছেন ২৪ গোল। দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমার কাছে এল ক্লাসিকোর গুরুত্ব অন্যরকম, ‘আমার কাছে এল ক্লাসিকোর মর্যাদা অন্যরকম। বিশ্বের সেরা ম্যাচ বলতে পারেন। শুধু আমার কাছে নয়, সবার কাছে তাই। কারণ হলো- যে দুটি দল খেলছে, তাদের ইতিহাস-ঐতিহ্য বেশ পুরনো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী