চেলসিতে ফিরছেন দ্রগবা

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৭:১২

দ্রগবা দীর্ঘদিন চেলসিতে খেলেছেন দিদিয়ের দ্রগবা। বলা যায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ব্লুজদের হয়ে। এক কথায় স্ট্যামফোর্ড ব্রিজের লিজেন্ড তিনি। আইভরি কোস্টের এই সাবেক খেলোয়াড় আবার ফিরছেন চেলসিতে। তবে এবার কোচিং স্টাফের ভূমিকায়! শোনা যাচ্ছে খারাপ সময় কাটিয়ে উঠতে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ গাস হিডিঙ্কও খুব করে চাইছেন দ্রগবাকে।
এখনও কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়াল ইমপ্যাক্টের হয়ে খেলে যাচ্ছেন ৩৭ বছর বয়সী দ্রুগবা। কিন্তু দ্রগবা নিজেই জানিয়েছেন, এখন অবসর না নিলেও খেলা ছাড়ার অবস্থায় চলে এসেছেন। সব পাট চুকিয়ে শিগগিরই অবসরে যাবেন তিনি। ধারণা করা হচ্ছে ফের চেলসিতে যোগ দিতে এমন সিদ্ধান্ত দ্রগবার।

দ্রগবা ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত প্রথমবার কাটিয়েছেন চেলসিতে। তিনটি প্রিমিয়ার লিগ জিতেছিলেন। দুটি লিগ কাপ, চারটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন। ক্লাব ছাড়ার পর ২০১৪ সালে আবার ফিরেছিলেন। ২০১৪-১৫ মৌসুমের শেষে চলে যান কানাডায়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি