এখন রোনালদোর প্রেমে মজেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২১, ১৯:৪০আপডেট : ১২ মে ২০২১, ১৯:৪১

ভুল বুঝতে দেরি হয়নি তার, প্যারিস সেন্ত জার্মেইয়ে গিয়েই আবার নেইমার ফিরতে চাইলেন বার্সেলোনায়। কিন্তু যেভাবে এবং যে অঙ্কে ন্যু ক্যাম্পে ছেড়েছিলেন, ফিরে আসা সহজ নয়। যদিও লিওনেল মেসির সঙ্গে আবার জুটি বাঁধার ইচ্ছার কথা বারবারই শুনিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এখন আবার তার কণ্ঠে নতুন চাওয়া। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চান একই দলে।

ইউরোপিয়ান মিডিয়ার রসালো খবর বাদ দিন, নেইমার নিজেই কয়েকবার বলেছেন, মেসির সঙ্গে খেলার স্বপ্নই তাকে নিয়ে এসেছে বার্সেলোনায়। যদিও চার মৌসুম একসঙ্গে কাটিয়ে এই ফরোয়ার্ড পাড়ি জমিয়েছেন পিএসজিতে। সেখান থেকেও আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে আবার খেলার ইচ্ছার কথা শুনিয়েছেন। যদিও কখনোই সেভাবে রোনালদোর সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেননি। তবে এখন রোনালদোর প্রেমে মজেছেন নেইমার।

ইতালিয়ান মিডিয়ায় গুঞ্জন, চলতি মৌসুম শেষেই জুভেন্টাস ছাড়ছেন রোনালদো। পর্তুগিজ যুবরাজ নাকি তুরিনের ক্লাবকে জানিয়ে দিয়েছেন বিষয়টি। তাছাড়া জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের জায়গা নিশ্চিত করতে না পারলে রোনালদো যে ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন না, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই আলোচনাতেই ঢুকে যাচ্ছে পিএসজির নাম। ফরাসি ক্লাবটি নাকি রোনালদোকে পেতে চায়।

দিনকয়েক আগে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেইমার। পিএসজিকে জড়িয়ে রোনালদোকে নিয়ে যে গুঞ্জন উড়ছে, সেখানে বরং আরও রসদ জোগালেন এই ফরোয়ার্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে খেলার ইচ্ছার কথা জানিয়ে। ফরাসি এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আমি খেলতে চাই। আমি ইতিমধ্যে মেসি ও (কিলিয়ান) এমবাপ্পের মতো গ্রেট খেলোয়াড়দের সঙ্গে খেলেছি, তবে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এখনও খেলার সুযোগ হয়নি।’

ক্লাব ফুটবলে আরেকবার নেইমার ব্যর্থ হয়েছেন চ্যাম্পিয়নস লিগে। তার দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এবার। ক্লাবের সাফল্য তো বটেই, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটাও ‍বুনে রেখেছেন তিনি মনের মধ্যে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের স্বপ্ন, ‘আমি বিশ্বকাপ জিততে চাই। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, একই সঙ্গে পিএসজির হয়ে জিততে চাই সবকিছু।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের