বার্সায় শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২১, ১৯:০৮আপডেট : ২১ মে ২০২১, ১৯:১১

আগামী জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকা চুক্তি বাড়ানো নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি। শেষ পর্যন্ত যদি চুক্তি নাই বাড়ে, তাহলে বার্সার হয়ে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে তার!

মূলত মৌসুমের শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়াতেই দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছেন ফুটবল ভক্তরা। লা লিগায় শনিবার মৌসুমের শেষ ম্যাচে বার্সা মুখোমুখি হবে এইবারের। যারা এরই মধ্যে অবনমিত হয়ে গেছে। যেহেতু কাতালানরা শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে, আর সামনেই কোপা আমেরিকায় খেলবে আর্জেন্টিনা। তাই দেশের মাঠে নামার আগে মেসিকে বিশ্রাম দেওয়ার অনুমতি দিয়েছে বার্সা।

এই অবস্থায় বার্সায় মেসির ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকছে ঠিকই কিন্তু ইএসপিএন বলছে, তাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। সেখানে আরও এক বছর চুক্তি বাড়ানোরও সুযোগ থাকবে। পাশাপাশি মেজর লিগ সকারে ক্যারিয়ার শেষ করতে দেওয়া এবং পরে শৈশবের ক্লাবটিতে তাকে অন্য ভূমিকায় রেখে দেওয়ার কথাও ভাবছে বার্সেলোনা।

তবে গত বছর থেকেই একটা গুঞ্জন রয়েছে যে, বার্সা ছেড়ে ম্যানচেস্টার সিটিতেই যোগ দেয়ার সম্ভাবনা আছে মেসির। সেখানে রয়েছেন তার সাবেক কোচ পেপ গার্দিওলা!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম