আফগানদের উচ্চতা বনাম বাংলাদেশের কৌশল ও গতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৯:৫৫আপডেট : ০২ জুন ২০২১, ১৯:৫৫

শক্তির বিচারে আফগানিস্তান থেকে পিছিয়ে বাংলাদেশ। এমনকি ফিফা র‌্যাংঙ্কিংয়েও। তাছাড়া তাদের শারীরিক গড়নও একটা চিন্তার বিষয়, বিশেষ করে উচ্চতা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানদের মুখোমুখি হওয়ার আগে এইসব মাথায় রাখলেও কৌশলগত দিক থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জেমি ডের দল। ঠিক এই অবস্থায় নিজেদের ‘হোম ম্যাচে’ এবার ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। আগামীকাল (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে লাল-সবুজ দলের অধিনায়ক জামাল প্রত্যাশার বেলুন উড়িয়ে দিয়েন।

বাছাই পর্বের বাকি তিন ম্যাচের প্রথমটিতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষের উচ্চতা নিয়ে কিছুটা চিন্তিত জামাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। ওরা অনেক ফিজিক্যাল (শারীরিকভাবে শক্তিশালী)। আমাদের চেয়ে লম্বা।’ যদিও নিজেদের কৌশলে আস্থা রাখছেন এই মিডফিল্ডার, ‘কিন্তু আমরাও টেকনিক্যালি শক্তিশালী। এগিয়ে আছি কিছুটা।’

গতিতে আফগানদের পরাস্ত করারও চিন্তা-ভাবনা জামালের, ‘আমাদের গতি আছে। আমরা চেষ্টা করবো সেরাটা খেলার, শতভাগ দেওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, আমরা ৩ পয়েন্ট পাবো (আফগানিস্তানের বিপক্ষে)।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান