প্রস্তুতি ম্যাচে বার্তা দিয়ে রাখলো ফরাসিরাও

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২১, ১২:১৪আপডেট : ০৯ জুন ২০২১, ১২:১৪

ইউরোর গ্রুপ এফ-টা মৃত্যুকূপ। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে আছে জার্মানি, পর্তুগাল। টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিপক্ষদের বার্তা দিয়ে রাখছে গ্রুপের সদস্যরা। এই যেমন প্রীতি ম্যাচে গতকাল লাতভিয়াকে সাত গোলের মালা পরিয়েছে জার্মানি। একই গ্রুপে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও চুপ করে বসে নেই। বুলগেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টের ড্রেস রিহার্সাল সেরে রেখেছে ফরাসিরা।

অবশ্য ম্যাচটায় চোট-শঙ্কা বাড়িয়ে তুলেছিলেন ফ্রান্স দলে দীর্ঘদিন পর সুযোগ পাওয়া করিম বেনজিমা। কোচ দিদিয়ের দেশম ঝুঁকি নিতে রাজি ছিলেন না বলে ফরাসি স্ট্রাইকারকে উঠিয়ে নেন ৪১ মিনিটে।

৫ হাজার দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই ফ্রান্স ত্রাস ছড়িয়েছে বুলেগিয়ার রক্ষণে। শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে বক্সে ঢুকে সুযোগ তৈরি করলেও সেটি রুখে দেন বুলগেরিয়া গোলরক্ষক। এর পর বেনজিমাও সুযোগ কাজে লাগাতে পারেননি।

দলীয় নৈপুণ্যে ত্রাস ছড়ানোর পর ফ্রান্সের হয়ে বুদ্ধিদীপ্ত সুযোগটি তৈরি করেন গ্রিজমান। ২৯ মিনিটে তার অ্যাক্রোবেটিক ফিনিশ একজনের গায়ে লেগে জড়ায় জালে।

হাঁটুর চোটে বেনজিমাকে উঠিয়ে নিলে বদলি হয়ে মাঠে নামেন অলিভিয়ে জিরুদ। এর পর দ্বিতীয়ার্ধেও বেশ কিছু পরবির্তন করেন দেশম। কন্তে-গ্রিজমানকে উঠিয়ে নিয়েছিলেন ৬৫ মিনিটের পর। ব্যবধান বাড়ছিল না তার পরেও।

বদলি খেলোয়াড়রে মাঝে বেশি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন জিরুদ। সেই সুবাদেই ৮৩ ও ৯০ মিনিটে আসে দুই গোল। অথচ চেলসির হয়ে এই মৌসুমে সেভাবে সুযোগই পাননি খেলার।

অবশ্য জোড়া গোল করে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডধারী থিয়েরি অঁরির আরও কাছে চলে এসেছেন জিরুদ। ৫১ গোল নিয়ে অঁরি আছেন শীর্ষে। দুইয়ে অবস্থান করা জিরুদের গোল এখন ৪৬।     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান